শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দিঘিরপাড়ে গাজীবাড়ি মসজিদের পূর্বপাশে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

দিঘিরপাড়ে গাজীবাড়ি মসজিদের পূর্বপাশে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন

 

টঙ্গীবাড়ি প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় দক্ষিণ মূলচর নদীতীরে স্থায়ী ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গাজী বাড়ি নূরে জামে মসজিদের পূর্ব পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা জানান, নদীতীরবর্তী এই এলাকায় বসবাসকারী অধিকাংশ মানুষ নিম্ন আয়ের ও হতদরিদ্র। অনেক পরিবারের নিজস্ব টিউবওয়েল না থাকায় দৈনন্দিন কাজ, বিশেষ করে গোসলের জন্য নদীর পানির ওপর নির্ভর করতে হয়।

 

তারা বলেন, নিরাপদ ও স্থায়ী কোনো ঘাট না থাকায় নারী, শিশু ও বয়স্কদের নদীতে নামতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়তে হয়। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি ও স্রোতের কারণে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

 

এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে পানি উন্নয়ন বোর্ড নদীতীরবর্তী বাঁধের কাজ করছে। তবে ঘাটলা নির্মাণের পরিকল্পনা মসজিদের পশ্চিম পাশে নেওয়া হয়েছে। এতে বিভিন্ন এলাকা থেকে আসা নারীদের জন্য গোসল করতে অসুবিধা হবে, কারণ তাদের মসজিদ অতিক্রম করতে হবে।

তাই জনদুর্ভোগ বিবেচনায় গাজী বাড়ি নূরে জামে মসজিদের পূর্ব পাশে দ্রুত একটি নিরাপদ ও স্থায়ী ঘাটলা নির্মাণের দাবি জানান তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

 

এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল বলেন, সরেজমিন পর্যালোচনা করে ঘাটলা নির্মাণের বিষয়টি নির্ধারণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews