1. news@dailybikrampurnews24.online : বিক্রমপুর নিউজ.২৪ : বিক্রমপুর নিউজ.২৪
  2. info@www.dailybikrampurnews24.online : বিক্রমপুর নিউজ.২৪ :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে নবনিযুক্ত ইউএনও’র সাথে নিসচা’র সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা  মুন্সীগঞ্জে শিক্ষা মানোন্নয়ন নিয়ে বিশেষ সভা দিঘিরপাড়ে গাজীবাড়ি মসজিদের পূর্বপাশে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে র‍্যালি অনুষ্ঠিত মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদককে অপসারণের দাবি জানিয়ে আবেদন  জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা 

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

টিটু চৌধুরী টঙ্গীবাড়ী  প্রতিনিধি: নবযোগদানকারী টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সাথে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় নবযোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার সকল কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, প্রকৌশলী শাহ মোয়াজ্জেম রাজু, টঙ্গীবাড়ী থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ রানা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর, প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মোরতেজা এহসান, মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তারা তাদের দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট