1. news@dailybikrampurnews24.online : বিক্রমপুর নিউজ.২৪ : বিক্রমপুর নিউজ.২৪
  2. info@www.dailybikrampurnews24.online : বিক্রমপুর নিউজ.২৪ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানের বাসাইলে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত  টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানির মামলার প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন   টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন টঙ্গীবাড়ীতে নবনিযুক্ত ইউএনও’র সাথে নিসচা’র সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা  মুন্সীগঞ্জে শিক্ষা মানোন্নয়ন নিয়ে বিশেষ সভা দিঘিরপাড়ে গাজীবাড়ি মসজিদের পূর্বপাশে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন

টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

শেখ রাসেল ফখরুদ্দিন টঙ্গীবাড়ী  প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৯ এপ্রিল ) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

 

সভায় জানানো হয়, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হবে। পাশাপাশি পরীক্ষার সময় প্রশ্নপত্রের নিরাপত্তা, কেন্দ্রের শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মোঃ মোর্তেজা এহসান এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ওয়াজেদ ওয়াসীফ,উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীষ চন্দ্র পাল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর,টঙ্গীবাড়ী থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ রানা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ,উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

 

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র এলাকায় অপ্রয়োজনীয় ভিড় ও অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট