শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানির মামলার প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন  

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানির মামলার প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন

 

 

আরিফ হোসেন হারিছ,) সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত স্টেনোটাইপিস্টের বিরুদ্ধে ঘুষ গ্রহণের সুস্পষ্ট তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশ করায় “এনটিভি”-র স্টাফ করেসপন্ডেন্ট ও “মুন্সীগঞ্জের সময়” পত্রিকার সম্পাদক মাইনুদ্দিন সুমন এবং “বাংলাদেশ প্রতিদিন”পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাইদ সৌরভ-র বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানির মামলার প্রতিবাদে সিরাজদিখান প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার ৯ এপ্রিল বেলা ১১টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ এর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব ও পেশাগত নৈতিকতার অংশ। অথচ সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে এ মিথ্যা ও

 

উদ্দেশ্য প্রণোদিত মানহানির মিথ্যা মামলা প্রত্যাহার সহ অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত  আইনী ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানানো হয়।

 

দ্রুত সময়ের মধ্যে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

 

 

 

এ-সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,সিরাজদিখান রিপোর্টার ইউনিটির সভাপতি নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন,সাংবাদিক হাবিবুর রহমান,নাদিম হায়দার,আসিক,আজাদ বিন নাদভী,আমির হোসেন ঢালী,ইসমাইল খন্দকার,মোরসালেহীন রহনান,বিশ্বজিৎ,গোপাল দাস, আরিফ,কৌশিক,প্রান্তোষ দেবনাথ।আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাব ও রিপোর্টার ইউনিটির সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews