
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা।
শনিবার (২৮ নভেম্বর) সকালে তিনি ক্যাম্পে পৌঁছে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এ সময় ক্যাম্পে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
গজারিয়া উপজেলার নদীবেষ্টিত অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত গুয়াগাছিয়ায় নৌডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
ক্যাম্পে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং তাদের মনোবল বাড়াতেই পুলিশ সুপারের এ পরিদর্শন বলে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) ইমরান আহম্মেদ পিপিএম এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)।