শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অসুস্থ খাইরুল বারী রনি মল্লিককে দেখতে গেলেন সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ মুন্সীগঞ্জে নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার টঙ্গীবাড়ীতে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারধর ও হত্যার হুমকির অভিযোগ দিঘীরপাড়ে ‘টানা মোটরসাইকেলের’ দৌরাত্ম্য শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার শেখ হাসিনার কারণে শান্তিতে থাকতে পারছেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা: রিজভী টঙ্গিবাড়ীতে  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: মুন্সীগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি  লৌহজংয়ে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

টঙ্গীবাড়ীতে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারধর ও হত্যার হুমকির অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারধর ও হত্যার হুমকির অভিযোগ

 

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে মারধর, গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ছোট ভাই ছাত্তার মোল্লা (৫৪)। এ ঘটনায় প্রতিকার চেয়ে টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডুলিহাটা এলাকার মৃত চান মোল্লার ছেলে ছাত্তার মোল্লার সঙ্গে তাঁর বড় ভাই শহীদ আলী মোল্লার (৫৬) দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, তাঁর ক্রয়কৃত জমি নিয়ে বিরোধের জেরে গত ২৬ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ডুলিহাটা এলাকায় তাঁর জমিতে শহীদ আলী মোল্লা ট্রাক্টর দিয়ে চাষাবাদ করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। পাশাপাশি তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করে শহীদ আলী মোল্লা বলেন, “আমাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। কিন্তু আমি ছাত্তারকে মারধর করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।”

 

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews