শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

অসুস্থ খাইরুল বারী রনি মল্লিককে দেখতে গেলেন সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

অসুস্থ খাইরুল বারী রনি মল্লিককে দেখতে গেলেন সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ

 

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আবু বক্কার মল্লিকের ছেলে এবং টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের ভাতিজা খাইরুল বারী রনি মল্লিক অসুস্থ হয়ে পড়েছেন।

 

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে তার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে যান মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

 

এ সময় তিনি খাইরুল বারী রনি মল্লিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

 

এ সময় তার দ্রুত সুস্থতা কামনা করেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews