শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
অসুস্থ খাইরুল বারী রনি মল্লিককে দেখতে গেলেন সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ মুন্সীগঞ্জে নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার টঙ্গীবাড়ীতে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারধর ও হত্যার হুমকির অভিযোগ দিঘীরপাড়ে ‘টানা মোটরসাইকেলের’ দৌরাত্ম্য শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার শেখ হাসিনার কারণে শান্তিতে থাকতে পারছেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা: রিজভী টঙ্গিবাড়ীতে  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: মুন্সীগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি  লৌহজংয়ে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মুন্সীগঞ্জে নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

 

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর মোঃ আলমগীর হোসেন (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, গত ২৬ নভেম্বর সকাল ৯টা ২৭ মিনিটে আলমগীর হোসেন নদীতে নিখোঁজ হওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। নদী সাঁতরে তীরে ওঠার সময় তিনি নিখোঁজ হন।

 

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ২৬ ও ২৭ নভেম্বর দুই দিন ধরে নদীতে অভিযান চালানো হয়।

 

আজ ২৮ নভেম্বর সকাল ৭টার দিকে উদ্ধার অভিযানের প্রস্তুতিকালে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভেসে ওঠার খবর দেন। পরে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

নিহত আলমগীর হোসেন মুন্সীগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের মোঃ নান্নু মিয়ার ছেলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews