শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, জাতীয় পর্যায়ে সফল ৮ ক্রীড়াবিদকে সম্মাননা গজারিয়ায় ডিবি পরিচয়ে মহাসড়কে ডাকাতি, চারজন গ্রেপ্তার গুয়াগাছিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার Link Factory verification অসুস্থ খাইরুল বারী রনি মল্লিককে দেখতে গেলেন সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ মুন্সীগঞ্জে নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার টঙ্গীবাড়ীতে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারধর ও হত্যার হুমকির অভিযোগ দিঘীরপাড়ে ‘টানা মোটরসাইকেলের’ দৌরাত্ম্য শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার শেখ হাসিনার কারণে শান্তিতে থাকতে পারছেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা: রিজভী

মুন্সীগঞ্জে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, জাতীয় পর্যায়ে সফল ৮ ক্রীড়াবিদকে সম্মাননা

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, জাতীয় পর্যায়ে সফল ৮ ক্রীড়াবিদকে সম্মাননা

 

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেলা সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ও জাতীয় পর্যায়ে সফলতা অর্জনকারী ৮ জন ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করা হয়েছে।

 

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২০২৭-এর আওতায় এ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, সাঁতার প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকরা।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক সাঁতারের নানা উপকারিতা তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সরকারের ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন এবং ক্ষুদে সাঁতারুদের উৎসাহিত করেন।

 

তিনি আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে দৈনিক সূচি প্রণয়নের মাধ্যমে আন্তর্জাতিক মানের মুন্সীগঞ্জ জেলা সুইমিং পুলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন।

 

এ সময় মুন্সীগঞ্জের হয়ে জাতীয় পর্যায়ে সফলতা অর্জনকারী ৮ জন ক্রীড়াবিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক। পাশাপাশি উপস্থিত সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি বিতরণ করা হয়।

 

পরে সুইমিং পুলে ৫০ মিটার সাঁতার প্রতিযোগিতা শুরুর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মুন্সীগঞ্জ ইনডোর স্টেডিয়াম ও এর অভ্যন্তরে অবস্থিত জিমনেসিয়াম পরিদর্শন করেন। এ সময় স্থাপনাগুলোর সামগ্রিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews