শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গিবাড়ীতে কবর থেকে লাশ চুরির আতঙ্ক, পাহারায় পিতা—খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও তাহমিনা আক্তার

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

 

আপন সরদার টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় কবর থেকে লাশ চুরির আশঙ্কায় এক অসহায় পিতা নিজ সন্তানের কবর পাহারা দিচ্ছেন—এমন চাঞ্চল্যকর ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর পর তাকে স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। কিন্তু কবর থেকে লাশ চুরির ঘটনা ঘটতে পারে এতে আতঙ্কিত হয়ে ওই কিশোরের পিতা দিন-রাত কবরের পাশে অবস্থান নিয়ে পাহারা দিতে শুরু করেন।

 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে পরিবারের সাথে কথা বলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি নিহতের পিতাকে আশ্বস্ত করে বলেন, “এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সে জন্য স্থানীয় ২ জন গ্রাম পুলিশকে পাহারা দেওয়ার নির্দেশ দেন এবং কবস্থানটি সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন কামারখারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান খুকু,টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জাহিদ হাসান ও স্থানীয় ব্যাক্তি বর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews