বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা টঙ্গিবাড়ীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নিজ হাতে ময়লা পরিষ্কার করে পরিচ্ছন্নতার বার্তা দিলেন এমপি মমতাজ আলো টঙ্গীবাড়ীতে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধের বাবার কবরের দেয়াল ভাঙচুরের অভিযোগ, বিচারের আকুতি মালয়েশিয়া যুবদলের সহসভাপতি হওয়ায় হাকিম দেওয়ানকে সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময়

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের সঙ্গে মতবিনিময় করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখা।

 

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪ টায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময়কালে টঙ্গীবাড়ী উপজেলার যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার কার্যক্রমের প্রশংসা করে যানজট নিরসনে প্রয়োজনীয় মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।

 

তিনি পথচারী, চালক ও সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার বিভিন্ন কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ বেপারী, সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বেপারী, সহ-সাধারণ সম্পাদক সার্ভেয়ার কামাল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করছে নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews