শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

পুরা গ্রীষ্মকালীন চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামারখাড়া ফুটবল একাডেমি

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

পুরা গ্রীষ্মকালীন চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামারখাড়া ফুটবল একাডেমি

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অনুষ্ঠিত গ্রীষ্মকালীন চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কামারখাড়া ফুটবল একাডেমি।

 

শনিবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় পুরা ইয়ং লিজেন্ড বনাম কামারখাড়া ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে পুরা একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয় কামারখাড়া ফুটবল একাডেমি।

 

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল হক (ডাবলু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও সাবেক দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অনিক হালদার এবং কামারখাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আল আমিন মাল।

 

এছাড়াও উপস্থিত ছিলেন যশলং ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সিরাজ ভুঁইয়া, ইউপি সদস্য নুরুল আমিন মাদবর, দিঘিরপাড় বাজারের ব্যবসায়ী মো. মনির কাজী, ফরহাদ খান, দেলোয়ার কাজী, উপজেলা যুবদলের সদস্য আলমগীর মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

টুর্নামেন্টের আয়োজনে ছিলেন শান্ত হালদার, শাকিল বেপারী, ফারুক শিকদার, নীরব হালদার ও রাকিব সরকার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews