শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টংগিবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অঙ্গ-সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

টংগিবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অঙ্গ-সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিশির আহমেদ টংগিবাড়ী প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গ-সংগঠনের টংগিবাড়ী উপজেলা কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় টংগিবাড়ী বাজারে অবস্থিত ক্যান্ডেল পার্কে আয়োজিত এ সভায় টংগিবাড়ী উপজেলা কমিটি গঠনের প্রাথমিক রূপরেখা, তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও মুন্সীগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলাম। এছাড়াও এনসিপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের টংগিবাড়ী উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা, নতুন নেতৃত্ব তৈরি এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি শক্তিশালী ও জনসম্পৃক্ত সংগঠন গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ টংগিবাড়ী উপজেলাকে একটি শক্তিশালী, আদর্শিক ও সুসংগঠিত ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews