শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

বেতকা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম শিকদারের গণসংযোগে জনসাধারণের ব্যাপক সাড়া

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম শিকদার ব্যাপক গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে তিনি তাদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদার কথা শুনছেন। তার এ গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

 

এরই ধারাবাহিকতায় শনিবার (১৩জুন) সকাল ১০ টায় বেতকা চৌরাস্তায় স্থানীয় ব্যবসায়ীদের সাথে তিনি কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

 

গণসংযোগকালে মোয়াজ্জেম শিকদার বলেন, “বেতকা ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। জনগণ সুযোগ দিলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও উন্নত বেতকা ইউনিয়ন গঠনে কাজ করব।”

 

তিনি আরও বলেন, “জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়নের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, বরং পুরো ইউনিয়নের সার্বিক উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।”

 

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, মোয়াজ্জেম শিকদার দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন সময় মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের কারণে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

 

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, রাজনৈতিক নেতাকর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা বেতকা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও জনসম্পৃক্ততার মাধ্যমে মোয়াজ্জেম শিকদার ইতোমধ্যে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। তার গণসংযোগ কর্মসূচিতে মানুষের উপস্থিতি ও আগ্রহ আগামী নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews