শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা ও এফএলএন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা ও এফএলএন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি (এফএলএন) বিষয়ে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা ডিপিইও নুরুল হাচান, এডিসি মুন্সীগঞ্জ (শিক্ষা) মো. শরিফুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা সানজিদা আক্তার,ওসি (তদন্ত) কাজি মাসুদ রানা,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

 

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

বক্তারা শিক্ষকদের আরও দায়িত্বশীল হয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়া এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews