শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

অটো ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, দুইজন আহত; আটক ২

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

অটো ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, দুইজন আহত; আটক ২

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অটোরিকশা ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও মারধরের ঘটনায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ বাজারে অটোরিকশা ভাড়া করাকে কেন্দ্র করে বসাউল্লাহ গ্রামের আতাউর দেওয়ান (৫০) ও নিতিরা গ্রামের অটোরিকশাচালক আবু সাঈদের (৫০) মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আতাউর দেওয়ান অটোচালককে থাপ্পড় মারেন। পরে বিষয়টি জানতে পেরে আবু সাঈদের ছেলে জিসান বেপারী ঘটনাস্থলে এসে আতাউর দেওয়ানকে ঘুষি মারেন। স্থানীয়রা উভয় পক্ষকে শান্ত করে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেন।

তবে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আতাউর দেওয়ানের ছেলে রাতুল দেওয়ান (২০) তার সহযোগী নিলয় শেখ (২০) ও আরও কয়েকজনকে নিয়ে আবু সাঈদের বাড়িতে গিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় আবু সাঈদ ও তার ছেলে জিসানকে মারধর করা হলে তাদের রক্ষা করতে এগিয়ে আসেন আবুল বাশার বেপারী (৪৫) ও সদ্দার আলী হালদার (৪৫)।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা আবুল বাশার বেপারীর মাথায় আঘাত করে গুরুতর জখম করে এবং সদ্দার আলী হালদারের একটি দাঁত ভেঙে দেয়। আহতদের দ্রুত টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবুল বাশারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে, ঘটনার পর স্থানীয় জনতা রাতুল দেওয়ান ও নিলয় শেখকে আটক করে। খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

আহতরা হলেন নিতিরা গ্রামের আবুল বাশার বেপারী (৪৫) এবং লৌহজং উপজেলার বাশিরা গ্রামের সদ্দার আলী হালদার (৪৫)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক রাতুল দেওয়ান ও নিলয় শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews