শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ী থানার বিশেষ অভিযানে মাদক ও চুরির মামলাসহ ৬ আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী থানার বিশেষ অভিযানে মাদক ও চুরির মামলাসহ ৬ আসামি গ্রেপ্তার

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে মাদক ও চুরির মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় গত ৪ জুলাই ২০২৬ রাত ৮টা থেকে ৫ জুলাই ২০২৬ সকাল ৮টা পর্যন্ত টঙ্গীবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ৫০ পিস ইয়াবাসহ আলামিন বেপারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়া মসজিদের মাইক ও খানকা শরীফের মালামাল চুরির মামলার সন্দেহভাজন জনি বেপারী ও সবুজ শেখকে আটক করা হয়। এক গ্রাম হেরোইনসহ আলামিন দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি রুমা আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ২ পিস ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার শাহিন শেখকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বিশেষ অভিযানে সর্বমোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

টঙ্গীবাড়ী থানার ওসি শামীম আহমেদ জানান, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews