রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নামাজ শেষে ফেরার পথে হামলা, পিতাসহ ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আহত, অভিযোগ জামিনে থাকা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আমি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবো — সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মৌসুমি আক্তার টঙ্গীবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি টঙ্গীবাড়ী লার্নিং সেন্টারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু টঙ্গিবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন ছুঁয়ে চিকিৎসক হলেন টঙ্গীবাড়ীর ইশরাত জাহান মিম হাসাইল-কামারখাড়া সড়কের বাইনখাড়া জোড়া ব্রিজের মুখ বন্ধ করে বালু ভরাট, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ‌ও শ্রেষ্ঠ স্কুলের গৌরব নিয়ে বিদায় নিলেন দুই প্রজন্মের শিক্ষক নিরঞ্জন কুমার মুন্সীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত ১০

নামাজ শেষে ফেরার পথে হামলা, পিতাসহ ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আহত, অভিযোগ জামিনে থাকা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নামাজ শেষে ফেরার পথে হামলা, পিতাসহ ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আহত, অভিযোগ জামিনে থাকা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক শিশির হাসানের (৩০) ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশির হাসান ও তার বাবা আনোয়ার হোসেন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ বেতকা নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতদের টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

 

ভুক্তভোগী শিশির হাসানের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় ছাত্রলীগ নেতা শুভ বাগজার পরিকল্পনায় এ হামলা চালানো হয়েছে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে শিশির হাসানদের সঙ্গে বেতকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শুভ বাগজাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরোধ চলে আসছিল। এরই মধ্যে কিছুদিন আগে পুলিশ শুভ বাগজাকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে কারাগার থেকে বের হয়ে আসেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে শিশির হাসান তার বাবা আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ বেতকা নতুন বাজার এলাকায় পৌঁছালে একদল লোক তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন শিশির হাসান। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত বাবা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

শিশির হাসান বলেন, ‘আওয়ামী লীগের সবুজ, জুয়েল, আজিজ বাগজা, রিফাত ও রেদোয়ান হঠাৎ আমাদের ওপর অতর্কিত হামলা চালান। তারা আমার বাবা ও আমাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করেন। আমরা প্রতিরোধের চেষ্টা করি। মূলত শুভ বাগজার পরিকল্পনাতেই এ হামলা করা হয়েছে। আমি থানায় অভিযোগ করছি।’

 

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শুভ বাগজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার পরিবারের কোনো সদস্যের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে ভুক্তভোগী পক্ষ অভিযোগের প্রস্তুতি নিচ্ছে বলে জেনেছি। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews