বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ টঙ্গীবাড়ীর যুবক গ্রেপ্তার শ্রীনগরে ৩টি অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় কৃষক পরিবারের ওপর হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ টঙ্গীবাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ২ রবি মৌসুমে উৎপাদন বাড়াতে টঙ্গীবাড়ীতে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ টঙ্গিবাড়ীতে ৩১ খামারিকে বকনা গরু বিতরণ টঙ্গীবাড়ীতে ৩৪ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে টঙ্গীবাড়ীতে রিপন মল্লিকের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল মুন্সীগঞ্জে বাসা থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে হাসাইল-বানারীতে আলোচনা সভা

তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টায় টঙ্গীবাড়ীতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টায় টঙ্গীবাড়ীতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

 

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সংঘটিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

 

পিবিআই মুন্সীগঞ্জ জেলা সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ২০২৬ রাতে টঙ্গীবাড়ী থানাধীন মামুদদপুর এলাকায় বাশার গাজী (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পায় পিবিআই। খবর পেয়ে ক্রাইমসিন টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

 

পিবিআইয়ের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শামীম শেখ (৩৯), মো. রাজন (৩৬) ও মো. কাউসার মোল্লা (২৪)-কে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

তদন্তে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার দিকে কাউসার রাজনের দোকানে যায়। পরে রাজন, কাউসার ও শামীমসহ কয়েকজন বাশার গাজীর বাড়ির সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা বাশারকে ডেকে বাইরে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রাখা হয়। পরে তার মৃত্যু হলে মরদেহ গোপন করার চেষ্টা করা হয় বলে তদন্তে উঠে আসে।

 

পিবিআই জানায়, হত্যাকাণ্ডের পর মরদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তার তিন আসামিকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ আদালতে পাঠানো হলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পিবিআইয়ের প্রেসরিলিজে উল্লেখ করা হয়েছে।

 

মামলার তদন্ত কার্যক্রম পিবিআই মুন্সীগঞ্জ জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews