রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে বেতকা ইউপি চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদারের উঠান বৈঠক কামারখাড়ায় চেয়ারম্যান প্রার্থী মামুন মোল্লার নির্বাচনী প্রচারণা টঙ্গীবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন শতাধিক মানুষ মানিকপুরে ৫০০ পিস ইয়াবাসহ ডিবির হাতে গ্রেপ্তার ব্যক্তি তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টায় টঙ্গীবাড়ীতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ হাসাইল-বানারী ইউনিয়নে বহুল প্রতীক্ষিত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন ভাঙা রাস্তা দেখে বসে থাকেননি মেম্বার, বালুর বস্তায় তাৎক্ষণিক মেরামত টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই

টঙ্গিবাড়ীতে বেতকা ইউপি চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদারের উঠান বৈঠক

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে বেতকা ইউপি চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদারের উঠান বৈঠক

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোয়াজ্জেম হোসেন শিকদারের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদার বলেন, “আমি বেতকা ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং এলাকার মানুষের সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেব। কোনো বৈষম্য নয়, দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “বেতকা ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও জননিরাপত্তাসহ যেসব ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ইউনিয়ন পরিষদকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”

মোয়াজ্জেম হোসেন শিকদার বলেন, “নির্বাচনে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। আমি কোনো প্রতিশ্রুতির রাজনীতি নয়, মানুষের পাশে থেকে বাস্তব কাজ করার প্রত্যয় নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই।

উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যান প্রার্থীর কাছে এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় প্রার্থী এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews