মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে মামলার আসামির বসতঘরে ভাঙচুর, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার দিয়ে জমি ভরাট, ৫০ হাজার টাকা জরিমানা টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন টঙ্গীবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে রাতের আঁধারে ইট নিক্ষেপ, জানালার গ্লাস ভাঙচুর টঙ্গিবাড়ীতে বেতকা ইউপি চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদারের উঠান বৈঠক কামারখাড়ায় চেয়ারম্যান প্রার্থী মামুন মোল্লার নির্বাচনী প্রচারণা টঙ্গীবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন শতাধিক মানুষ মানিকপুরে ৫০০ পিস ইয়াবাসহ ডিবির হাতে গ্রেপ্তার ব্যক্তি তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টায় টঙ্গীবাড়ীতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ হাসাইল-বানারী ইউনিয়নে বহুল প্রতীক্ষিত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কামারখাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর মাদবরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজির অভিযোগ তুলে প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাসাইল-কামারখাড়া সড়কের ভাঙ্গনিয়া এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা দাবি করেন, জাহাঙ্গীর মাদবরের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে, তা সত্য নয়। তাদের ভাষ্য, ভাঙ্গনিয়া এলাকার দোকানদার তোফাজ্জল মোল্লার সঙ্গে জাহাঙ্গীর মাদবরের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে এবং এ নিয়ে মামলা চলমান রয়েছে।

 

স্থানীয়দের দাবি, কিছুদিন আগে জাহাঙ্গীর মাদবরের ছোট ভাই জহির মাদবর ও তার গাড়িচালককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার বিষয়ে জানতে তোফাজ্জল মোল্লার দোকানে গেলে জাহাঙ্গীর মাদবরের সঙ্গে তার কথা-কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। তবে ওই ঘটনাকে চাঁদাবাজি হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

 

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, তোফাজ্জল মোল্লার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে।

 

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা জাহাঙ্গীর মাদবরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সত্যতা যাচাইয়ের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews