মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানের ইউএনওর সঙ্গে কেবি কলেজ ডিবেটিং ক্লাবের সৌজন্য সাক্ষাৎ সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস এমপির সিরাজদিখানে সেতুর অভাবে তিন ইউনিয়নের মানুষের দুর্ভোগ, গুদারা ঘাটে সেতু নির্মাণের দাবি টঙ্গীবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জে ৯ মামলার আসামি ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের পাশে থাকার আশ্বাস এমপি আব্দুল্লাহর মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি

নানা কর্মসূচির মধ্য দিয়ে টঙ্গিবাড়ীতে হানাদার মুক্ত দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নানা কর্মসূচির মধ্য দিয়ে টঙ্গিবাড়ীতে হানাদার মুক্ত দিবস পালিত

 

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক ১৫ নভেম্বর, টঙ্গিবাড়ী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল টঙ্গিবাড়ী। মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলার মধ্যে টঙ্গিবাড়ীই সর্বপ্রথম শত্রুমুক্ত হওয়ার গৌরব অর্জন করে।

 

দিবসটি উপলক্ষে আজ রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সকালে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

ঐতিহাসিক এ দিনটি টঙ্গিবাড়ীবাসীর কাছে বিশেষ গৌরব, আবেগ ও অহংকারের। ১৯৭১ সালের ১৪ নভেম্বর দিবাগত রাতে মুক্তিযোদ্ধারা চারদিক থেকে টঙ্গিবাড়ী থানা ও রাজাকারদের ঘাঁটি ঘিরে আক্রমণ চালান। রাতভর তীব্র সংঘর্ষের পর ১৫ নভেম্বর ভোরে হানাদার বাহিনী ও রাজাকারদের পরাজিত করে টঙ্গিবাড়ীকে শত্রুমুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।

 

এ সময় টঙ্গিবাড়ী থানা ভবন এবং টঙ্গিবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অবস্থান নেওয়া রাজাকারদের ঘাঁটি দখলে নেন মুক্তিযোদ্ধারা। ওই সম্মুখযুদ্ধে রাজাকার কমান্ডার রব বেপারী নিহত হন। পরাজিত হানাদার বাহিনী ও রাজাকাররা রিকাবী বাজার এলাকা দিয়ে ধলেশ্বরী নদী পার হয়ে নারায়ণগঞ্জের দিকে পালিয়ে যায়।

 

টঙ্গিবাড়ী শত্রুমুক্ত হওয়ার পর মুক্তিযোদ্ধা ইসলামের নেতৃত্বে থানা ভবনে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। টঙ্গিবাড়ী মুক্ত হওয়ার এ ঐতিহাসিক খবর বিবিসির সংবাদেও প্রচারিত হয়েছিল।

 

প্রতি বছর ১৫ নভেম্বর দিনটি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন টঙ্গিবাড়ীর সর্বস্তরের মানুষ। স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের প্রায় এক মাস আগেই টঙ্গিবাড়ীর এই বিজয় মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে আছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণে দিবসটি বিশেষ তাৎপর্য বহন করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews