রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেতকা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেনের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে বিদ্যালয়ে ল্যাপটপ উপহার দিলেন সাইফুল ইসলাম চঞ্চল মাতবর টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট টঙ্গিবাড়ীতে চেয়ারম্যানের চাচাতো ভাইসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা উদ্ধার সকাল গড়িয়ে দুপুর, তবুও তালাবদ্ধ প্রশাসনিক কর্মকর্তার কক্ষ; পাঁচগাও ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের ক্ষোভ বিয়ে নিবন্ধনকে কেন্দ্র করে টঙ্গীবাড়ীতে দুই নিকাহ রেজিস্ট্রারের বিরোধ টংগিবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন ও কৃষিজমি ভরাটের দায়ে একজনকে জরিমানা মালয়েশিয়ায় স্ট্রোকে মারা যাওয়া প্রবাসী কাঞ্চন দেওয়ানের দাফন সম্পন্ন বন্যার্তদের সহায়তায় বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ ডিবেটিং ক্লাব টঙ্গিবাড়ীতে ২ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

টঙ্গীবাড়ীতে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নারী ইউপি সদস্যসহ আহত ১০

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নারী ইউপি সদস্যসহ আহত ১০

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের আটিগাও গ্রামে গরুর ঘাস খাওয়া নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ইউপি সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য হাজেরা বেগম, তার স্বামী সালাউদ্দিন তফদার, ছেলে সারজিল, শাকিল ও জামাতা আমির সরদার। অপরপক্ষের আহতরা হলেন মজিবুর খান, নিজাম খান, ভুট্টু খা, নাজির মোল্লা ও রাবেয়া বেগম।

 

জানাযায়, আটিগাও গ্রামে গত সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সালাউদ্দিন তফদারের ছেলে শাকিল তফদার তাদের পালিত গরু মাঠ থেকে বাড়িতে আনার সময় একটি গরু পার্শ্ববর্তী ভুট্টু খানের জমির ঘাস খেয়ে ফেলে। পরে সেসময় ভুট্টু খান ওই গরুটিকে কুপিয়ে জখম করে। পরবর্তীতে এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন সকালে ভুট্টু খান গংদের ট্রলি গাড়ি সালাউদ্দিন তফদারদের জমির উপর দিয়ে যাওয়ার সময় তারা বাধা দেয় পরে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি তে রুপ। মারামারিতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। পরে এলাকাবাসীর সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

এ বিষয়ে আহত ইউপি সদস্য হাজেরা বেগম এর জামাতা আমির সরদার বলেন,আমাদের গরু ভুট্টু খান গংদের জমিতে গেলে সে গরুর উপর হামলা করে। পরদিন তাদের গাড়ি আমাদের জমির উপর দিয়ে যাতায়াতে বাধা দিলে তারা পরিকল্পিত ভাবে ১০/১২ জন মিলে আমাদের উপর হামলা করে। এতে আমাদের পক্ষের বেশ কয়কজন আহত হয়। অপরদিকে অভিযোগ অস্বীকার করে ভুট্টু খান এর পক্ষ থেকে নাজির মোল্লা বলেন, হাজেরা মেম্বার এর স্বামী সালাউদ্দিন তফদার ও তাদের লোকজন পরিকল্পিত ভাবে আমাদের কে মারধর করে। গরুর উপর হালকা আঘাত করা হয় এইজন্য আমরা দু:খ প্রকাশও করি৷ তারপরও তারা আমাদের উপর পরিকল্পিত ভাবে হামলা করে।

 

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল হক ডাবলু বলেন এক পক্ষ মামলা করেছে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews