শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়িতে আওয়ামী লীগের আমলের উন্নয়ন মূলক লিফলেট  বিতরণের অভিযোগে আটক ১

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

 

টঙ্গীবাড়ি প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আওয়ামী লীগের উন্নয়নমূলক লিফলেট বিতরণের অভিযোগে মো. এরশাদ হোসাইন বেপারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার কাঠাদিয়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ডেনমার্ক আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কাঠাদিয়া ঢালীবাড়ি ও ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এ খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে মো. এরশাদ হোসাইন বেপারীকে রাতে আটক করে থানায় নিয়ে যায়।

 

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews