শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে জমি নিয়ে বিরোধে হিন্দু পরিবারের ওপর হামলা, থানায় অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

 

কেএম হিমেল স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের মামাদুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, মামাদুল গ্রামের মৃত অনিল মন্ডলের ছেলে রতন মন্ডলের সঙ্গে প্রতিবেশী মৃত হারুনুর রশিদ দেওয়ানের ছেলে ইমরান দেওয়ানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত রোববার (৩ মে) ভোরে ইমরান দেওয়ান ও তার লোকজন রতন মন্ডলের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।

 

এ সময় বাধা দিতে গেলে রতন মন্ডলের বৃদ্ধ মা আরতি রানী মন্ডল (৭০), ছেলে মিতিল মন্ডল (১৮) ও স্ত্রী প্রিয়াঙ্কা রানী মন্ডল (৩৬)-কে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা ঘরের আসবাবপত্রও ভাঙচুর করে এবং পরিবারটিকে দেশত্যাগের হুমকি দেয়।

 

ভুক্তভোগী রতন মন্ডল জানান, থানায় লিখিত অভিযোগ দিলেও এখনো কোনো প্রতিকার পাননি।

 

এ বিষয়ে অভিযুক্ত ইমরান দেওয়ান বলেন, “আমি কমল মন্ডলের কাছ থেকে জায়গাটি ক্রয় করেছি। ক্রয়সূত্রে জমির মালিক আমি। এর আগেও তাদের জায়গা ছেড়ে দিতে বলেছি, কিন্তু তারা ছাড়ছেন না।”

 

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন,“অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews