বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা দালালমুক্ত নিয়োগের আশ্বাস দিয়ে মুন্সীগঞ্জে টিআরসি বাছাই শুরু মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ সুপারের মতবিনিময় টঙ্গীবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান আবারও জেলা বিএনপির নেতৃত্বে আলোচনায় মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম হিরন মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ টঙ্গীবাড়ীর যুবক গ্রেপ্তার শ্রীনগরে ৩টি অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রবিবার (২৪ মে) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট সভার আয়োজন করা হয়।

 

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান-এর সভাপতিত্বে এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আকতার হোসেন-এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবু হাওলাদার, কাইয়ুম শেখ, আব্দুল হাই বকাউল, নাজমুল ইসলাম, সেলিম খালাসী, সিদ্দিক বেপারি, নারী ইউপি সদস্য রিনা বেগম, সমাজসেবক মাসুম সরদার, আলম সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী রুবেল সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সভায় আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়ের বিভিন্ন খাত উপস্থাপন করা হয় এবং ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 

এসময় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৯৯ টাকার বাজেট ঘোষণা করা হয়। সভা শেষে উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews