শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে মান্দ্রা গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন মুন্সীগঞ্জ সদরের চর বাংলাবাজারে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ডাস্টবিন থেকে উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব প্রদান, জেলা প্রশাসকের মানবিক উদ্যোগ টংগীবাড়ীতে বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার টঙ্গীবাড়ী থানার বিশেষ অভিযানে মাদক ও চুরির মামলাসহ ৬ আসামি গ্রেপ্তার টঙ্গিবাড়ীতে পাটের জাক ভিজানো নিয়ে বিরোধ, গৃহবধূকে কুপিয়ে আহতের অভিযোগ নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আব্দুল সালাম আজাদ, দিঘীরপাড় সেতু নির্মাণে উদ্যোগের আশ্বাস সিরাজদিখানে অনৈতিক কাজে আটক জমির মুন্সি বিএনপি থেকে বহিষ্কার হতে পারেন কোচিং বাণিজ্যের জাঁতাকলে রশুনিয়া উচ্চ বিদ্যালয়: শিক্ষকদের সিন্ডিকেট, শিক্ষার্থীদের ওপর ‘পড়াশোনার মানসিক নির্যাতন’! টঙ্গিবাড়ীর উন্নয়ন ও জনসেবা নিয়ে প্রশাসনের সঙ্গে এমপি মমতাজ আলোর বৈঠক

টঙ্গিবাড়ীতে পাটের জাক ভিজানো নিয়ে বিরোধ, গৃহবধূকে কুপিয়ে আহতের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে পাটের জাক ভিজানো নিয়ে বিরোধ, গৃহবধূকে কুপিয়ে আহতের অভিযোগ

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পাটের জাক ভিজানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধের জেরে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত গৃহবধূ আলো বেগমকে (৩৮) স্থানীয়রা উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের মিতারা গ্রামের বাসিন্দা আকবর শেখ সম্প্রতি তার ভোগদখলীয় জমির পাশের একটি ডোবায় পাটের জাক ভিজিয়ে রাখেন। এ নিয়ে প্রতিবেশী মফিজুল সর্দারের পরিবারের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, গত ৩ জুলাই শুক্রবার সকাল ৯টার দিকে মফিজুল সর্দারের স্ত্রী আমেনা বেগম আকবর শেখের বাড়িতে গিয়ে পাটের জাক সরিয়ে নেওয়ার দাবি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আমেনা বেগম আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর জের ধরে পরদিন শনিবার সকাল ৮টার দিকে আলো বেগম পাট কাটার শ্রমিকদের জন্য খাবার নিয়ে বাড়ির দক্ষিণ পাশে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে মোহাম্মদ ইসলাম, মফিজুল সর্দার ও আমেনা বেগম তার পথরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তারা ধারালো কাচি দিয়ে এলোপাতাড়ি হামলা চালালে আলো বেগমের বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

তার চিৎকার শুনে পাশের জমিতে ঘাস কাটতে থাকা স্থানীয় বাসিন্দা হুমায়ুন মিয়া ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আলো বেগমকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহত আলো বেগম শনিবার বিকেলে টঙ্গিবাড়ী থানায় বাদী হয়ে মোহাম্মদ ইসলাম, মফিজুল সর্দার ও আমেনা বেগমকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আমেনা বেগম বলেন, “আমাদের ডোবার মধ্যে আমাদের অনুমতি ছাড়াই পাটের জাক ভিজিয়ে রাখা হয়েছিল। কয়েকবার সরাতে বললেও তারা সরায়নি।”

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম আহমেদ বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews