মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টঙ্গীবাড়ীতে প্রস্তুতিমূলক সভা ও ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫টি চায়না চাই জব্দ টঙ্গীবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন টঙ্গীবাড়ীতে নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীবাড়ীতে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত টঙ্গীবাড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত লৌহজংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, চাল ও আর্থিক সহায়তা প্রদান বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড

শ্রীনগর উপজেলা সচেতন নাগরিক সংগঠনের নতুন সমন্বয়কারী পরিষদ গঠন

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

শ্রীনগর উপজেলা সচেতন নাগরিক সংগঠনের নতুন সমন্বয়কারী পরিষদ গঠন

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা সচেতন নাগরিক সংগঠনের ছয় মাস মেয়াদি নতুন সমন্বয়কারী পরিষদ গঠন করা হয়েছে। ২০ সদস্যবিশিষ্ট এ পরিষদে মিতুল হোসাইনকে প্রধান সমন্বয়কারী মনোনীত করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনমুখী করতে সর্বসম্মতিক্রমে এ সমন্বয়কারী পরিষদ অনুমোদন দেওয়া হয়। নবগঠিত পরিষদ সামাজিক সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে।

সংগঠনের মূল প্রতিপাদ্য ‘আমরা হবো সচেতন, করবো পরিবর্তন’ সামনে রেখে উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান, জনসচেতনতা সৃষ্টি এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সমন্বয়কারীরা।

নবগঠিত পরিষদে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসমাঈল আহমেদ টিপু, মশিউর রহমান জিসান, সানজিদা খানম, শাজাহান শেখ সাজু, ফিউনা আক্তার সিফাত, রাসেল আহমেদ, সুমাইয়া আলি, শাহ আলম সাকিব ও রবিন তনু।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সারোয়ার হোসেন, শশী আফরিন, সাইফুল ইসলাম জীবন, মোহাম্মদ ইয়াসিন আরাফাত এবং ঐশী চৌধুরী।

এ ছাড়া সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন রাব্বী হাসান, সাইফা আরবিন, মাইদুল ইসলাম জয় ভূঁইয়া, জুনায়েদ হোসাইন ও তুষার মোল্লা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই সমন্বয়কারী পরিষদ শ্রীনগর উপজেলায় সামাজিক দায়বদ্ধতা, জনসচেতনতা ও সেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করতে সম্মিলিতভাবে কাজ করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews