মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টঙ্গীবাড়ীতে প্রস্তুতিমূলক সভা ও ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫টি চায়না চাই জব্দ টঙ্গীবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন টঙ্গীবাড়ীতে নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীবাড়ীতে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত টঙ্গীবাড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত লৌহজংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, চাল ও আর্থিক সহায়তা প্রদান বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম মিনহাজ মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা।

 

সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অপরাধ দমনে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন। এ সময় অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদক ও চোরাচালান দমন, অনলাইন জুয়া প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানবপাচার রোধ, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ এবং আসন্ন রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews