মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টঙ্গীবাড়ীতে প্রস্তুতিমূলক সভা ও ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫টি চায়না চাই জব্দ টঙ্গীবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন টঙ্গীবাড়ীতে নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীবাড়ীতে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত টঙ্গীবাড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত লৌহজংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, চাল ও আর্থিক সহায়তা প্রদান বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড

মুন্সীগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি 

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মো. সিদ্দিকুর রহমান মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান সার্কেল অফিসের দ্বি-বার্ষিক এবং টংগীবাড়ী থানা ও সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন।

রবিবার (১২ জুলাই) সকালে পরিদর্শনের অংশ হিসেবে তিনি প্রথমে সিরাজদিখান সার্কেল অফিস পরিদর্শন করেন। পরে টংগীবাড়ী থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা শেষে অ্যাডিশনাল ডিআইজি সালামি গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন কার্যক্রম শুরু করেন।

পরিদর্শনকালে তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার, মামলা সংক্রান্ত নথিপত্র, দাপ্তরিক কার্যক্রম এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দৈনন্দিন দায়িত্ব পালন, জনসেবা কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের জনগণের প্রতি আরও আন্তরিক, জবাবদিহিমূলক ও পেশাদার আচরণ নিশ্চিত করার পাশাপাশি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সেবাপ্রার্থীদের দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি মুন্সীগঞ্জ সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন।

এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews