শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে নতুন ইউএনও তানজিমা আঞ্জুম সোহানীয়ার দায়িত্ব গ্রহণ টঙ্গীবাড়িতে ইউএনও তাহমিনা আক্তারের বদলিজনিত বিদায় সংবর্ধনা টঙ্গীবাড়ীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মাদকমুক্ত সমাজের ডাক, ফুটবল মাঠে তরুণদের জয়গান টঙ্গিবাড়ীতে এসিল্যান্ড না থাকায় স্থবির ভূমিসেবা কার্যক্রম, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার টঙ্গিবাড়ীর রাজনীতিতে ভিপি আনিসের উত্থান, নেতৃত্বে তৃণমূলের আস্থা সরকারি নিবন্ধন পেল বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন

মুন্সিগঞ্জে এনসিপিতে যোগ দিলেন এবি পার্টির জেলা প্রধান সমন্বয়ক

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জে এনসিপিতে যোগ দিলেন এবি পার্টির জেলা প্রধান সমন্বয়ক

আমিনুল ইসলাম মিনহাজ
মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জে এবি পার্টির জেলা প্রধান সমন্বয়ক শেখ নুরুজ্জামান উজ্জল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

সোমবার সন্ধ্যায় জেলা এনসিপির নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দলে যোগ দেন। অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং নতুন রাজনৈতিক যাত্রায় শুভেচ্ছা জানানো হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনসিপির জেলা সদস্য সচিব অ্যাডভোকেট মারুফ হোসেন মন্টি বিক্রমপুর টাইমসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের শ্রমিক, কৃষক, ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এনসিপি দিন দিন গণমানুষের দলে পরিণত হচ্ছে। জনগণের অধিকার ও প্রত্যাশা বাস্তবায়নে দলটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কারণে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন থেকে প্রতিনিয়ত মানুষ এনসিপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করছেন।

তিনি আরও বলেন, এ ধারাবাহিকতার অংশ হিসেবেই শেখ নুরুজ্জামান উজ্জল আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন। তাঁর যোগদানের ফলে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে দলীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা নতুন সদস্যকে সঙ্গে নিয়ে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।মুন্সিগঞ্জে এনসিপিতে যোগ দিলেন এবি পার্টির জেলা প্রধান সমন্বয়ক।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews