মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টঙ্গীবাড়ীতে প্রস্তুতিমূলক সভা ও ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫টি চায়না চাই জব্দ টঙ্গীবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন টঙ্গীবাড়ীতে নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীবাড়ীতে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত টঙ্গীবাড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত লৌহজংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, চাল ও আর্থিক সহায়তা প্রদান বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড

মুন্সীগঞ্জে বিস্ফোরণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

 

সিরাজদীখান প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদকে বিস্ফোরণ-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার রশুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অ্যাডভোকেট আবু সাঈদ উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের মৃত মো. বোরহান উদ্দিন বেপারীর ছেলে। তিনি মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৫ সালের ১২ এপ্রিল মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরণ-সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি অ্যাডভোকেট আবু সাঈদ। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews