
জনকল্যাণে অসম্পূর্ণ কাজ সম্পন্নের অঙ্গীকার, পুনরায় মেম্বার পদপ্রার্থী বাবু হাওলাদার
টিটু চৌধুরী টঙ্গীবাড়ী প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পুনরায় মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন বর্তমান রানিং মেম্বার বাবু হাওলাদার। এলাকার সাধারণ মানুষের সেবা, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার প্রত্যয় নিয়ে তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।
বাবু হাওলাদার বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সময় তিনি ওয়ার্ডের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকার চেষ্টা করেছেন। এলাকার রাস্তা-ঘাট, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক উন্নয়নসহ জনসাধারণের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। তবে একটি নির্দিষ্ট সময়ে সব উন্নয়নকাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তাই পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ পেলে অসম্পূর্ণ কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার পাশাপাশি নতুন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চান তিনি।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধির মূল দায়িত্ব হলো জনগণের পাশে থাকা এবং তাদের কথা শোনা। ওয়ার্ডের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করাই তার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাবু হাওলাদার আরও জানান, এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও দৃঢ় করে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে ভবিষ্যতেও কাজ করতে চান তিনি। এজন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের ভোটারদের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
এদিকে, আসন্ন নির্বাচনকে ঘিরে ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করছেন বাবু হাওলাদার। তিনি ভোটারদের কাছে গিয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিচ্ছেন।
বাবু হাওলাদার বলেন, “পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ পেলে মানুষের কল্যাণে নিজেকে আরও বেশি নিয়োজিত করতে চাই। এলাকার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে একটি সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।”
আসন্ন নির্বাচনে তিনি ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।