শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে ভাগ্নিকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে, মামা আটক  

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে ভাগ্নিকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে, মামা আটক

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনা পাড়া গ্রামে ১০ বছরের এক কিশোরীকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সৎ মামা রাজা মিয়া(৩৫) বিরুদ্ধে । এ ঘটনায় ঘটনাস্থলে থেকে রাজা মিয়াকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ ।

 

শনিবার বিকাল ৩ টার দিকে নিজ ঘরের খাটের ওপর নিহত কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয় । বিকাল ৪ টায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ । এ সময় ঘটনার জড়িত সন্দেহে সৎ মামা রাজা মিয়াকে আটক করে পুলিশ ।

 

নিহত কিশোরী ওই এলাকার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, রাজা মিয়া খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের পুত্র । প্রায় ৬ বছর ধরে রাজা মিয়া নিহত কিশোরীদের পরিবারের সঙ্গে বসবাস করতেন।

 

সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো.শাহ আলী ও বালুচর ইউনিয়নের ১,২,৩ নং ওয়র্ডের মহিলা সদস্য সালেহা বেগম জানান,‘নিহত কিশোরীকে ধর্ষনের পর হত্যার আলামত পাওয়া গেছে ।

ঘটনার পর এলাকায় জনতার উত্তেজনা শুরু করে । পুলিশ দ্রুতার সাথে সৎ মামা রাজা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় ।

এ ঘটনায় পরিবারের সদস্যদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত রাজা মিয়ার শাস্তি চান ।

 

সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে । এ ঘটনায় সৎ মামা আটক আছে । মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews