শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

যুব রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে যুব রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 

আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে যুব রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নের বানারী চরাঞ্চলে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

 

ক্যাম্পে দুর্গম চরাঞ্চলের প্রায় ৩০০ জন কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। একই সঙ্গে ৩০ বছরের বেশি বয়সী নারীদের জরায়ু ক্যান্সার শনাক্তকরণের জন্য ভায়া (VIA) টেস্টের ব্যবস্থাও করা হয়।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মালেক (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য)।

 

চিকিৎসাসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. আসাদুজ্জামান তালুকদার, মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন, ডা. তাসনিম বিনতে আনীম, ডা. কাজী মুনিরা ও ডা. দেওয়ান মোঃ জাহিদুল হক।

 

এ সময় টঙ্গীবাড়ী উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উপদেষ্টা বিদুৎ বেপারী, দলনেতা আবু বক্কর শেখ, মুন্সীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য মোঃ রতন, সপ্নীলসহ প্রায় ৩৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews