শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে অবৈধ ভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ভেকু মেশিন বিনষ্ট

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে অবৈধ ভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ভেকু মেশিন বিনষ্ট

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

রোববার (১৮ মে ২০২৬) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি রাস্তার উত্তর-পূর্ব চকে এ অভিযান পরিচালিত হয়। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ভেকু মেশিন ব্যবহার করে মাটি খনন এবং জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে একটি ভেকু মেশিন বিনষ্ট করে অপসারণ করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।

 

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ। তিনি জানান, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews