শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার রাউতভোগ গ্রামে এক বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে দাবি করা হয়, রহমান মোল্লার ছেলে রিফাত মোল্লা ও তার সহযোগীরা দীঘির মাটি বিক্রি করে অর্থ আত্মসাৎ করছেন। এছাড়াও বিএনপি নেতা ও প্রশাসনকে জড়িয়েও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। তবে এলাকাবাসী এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করে বলেন, দিঘির চারপাশে ভাঙন দেখা দেওয়ায় দিঘির মালিকপক্ষ ও আশপাশের বাসিন্দারা দিঘির পাড়সংলগ্ন এলাকায় ওয়াল নির্মাণের সিদ্ধান্ত নেন। নির্মাণ ব্যয় মেটাতে দিঘির কিছু মাটি বিক্রির সিদ্ধান্ত হয় এবং এর একটি অংশ স্থানীয় একটি কবরস্থান ভরাটের কাজেও ব্যবহার করা হয়।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাটি বিক্রি থেকে প্রাপ্ত অর্থের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকেও অর্থ যোগ করে ওয়াল নির্মাণের কাজ শুরু করা হয়।

 

এ বিষয়ে এলাকাবাসীর দাবি, প্রকৃত ঘটনা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা সংশ্লিষ্টদের মানহানির কারণ হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews