রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের পাশে থাকার আশ্বাস এমপি আব্দুল্লাহর মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময়

টঙ্গিবাড়ীতে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মমতাজ আলোকে সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মমতাজ আলোকে সংবর্ধনা

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মমতাজ আলোকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৩ মে) টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ২ আসসের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মালোশিয়া বিএনপির সাবেক সভাপতি মাহাবুব আলম শাহেনহাহ,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খান মনিরুল মনি পল্টন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলন,ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা,বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন,সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখ,সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নেতৃত্বের বিকাশ ও এলাকার উন্নয়নে মমতাজ আলোক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার নেতৃত্বে নারীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে বক্তারা উল্লেখ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় মমতাজ আলোক তার বক্তব্যে টঙ্গিবাড়ীর সার্বিক উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়া হবে। উপজেলায় কোন চাদাবাজী বালু ব্যাবসায়ী মাদক সেবী মাদক ব্যাবয়ী কাউকে প্রশ্রয় দেওয়া হবেনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews