রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের পাশে থাকার আশ্বাস এমপি আব্দুল্লাহর মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময়

টঙ্গীবাড়ীতে ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

 

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদসহ প্রসেনজিৎ দাস ওরফে হৃদয় (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ ডিবি পুলিশ।

 

রবিবার (২৫ মে) রাত প্রায় ১০টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই দীপঙ্কর কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।

 

গ্রেফতারকৃত প্রসেনজিৎ দাস আউটশাহী ইউনিয়নের বাসিন্দা উত্তম দাসের ছেলে বলে জানা গেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ প্রসেনজিৎ দাসের বসত ঘরে অভিযান চালায়। এ সময় ঘরের বারান্দার কক্ষের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।

 

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews