শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

গজারিয়ায় জমি জবরদখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

গজারিয়া প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া গ্রামে জমি জবরদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে জমিটির মালিকানা নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে।

 

শনিবার (৩০ মে) সকালে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন— আবু কালাম (৫৬), তার ভাই জাহাঙ্গীর আলম (৪৮), ভাতিজা পারভেজ (২৪) এবং পাখি আক্তার (৪২)। তারা স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

 

ভুক্তভোগী আবু কালাম অভিযোগ করে বলেন, পুড়াচক বাউশিয়া মৌজায় তাদের পৈত্রিক ১.২৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। শনিবার সকালে প্রতিবেশী আলাউদ্দিন, সালাউদ্দিন, ইসমাইল, মানিক মিয়া ও তাছলিমা বেগমসহ কয়েকজন ওই জমিতে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই জোরপূর্বক বেড়া দিয়ে দখলের চেষ্টা করেন। এতে তারা বাধা দিলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত জমির মালিকানা নিয়ে মুন্সীগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। মামলায় আলাউদ্দিন গং বাদী হিসেবে রয়েছেন। বাদীপক্ষের দাবি, এসএ ও আরএস রেকর্ডে ভুলবশত তাদের ওয়ারিশদের নাম অন্তর্ভুক্ত হয়নি, যা সংশোধনের জন্য তারা আদালতের শরণাপন্ন হয়েছেন।

 

অন্যদিকে বিবাদীপক্ষের দাবি, বাদীপক্ষ যে ওয়ারিশসূত্রে মালিকানা দাবি করছেন, তার পক্ষে আদালতে এখনো গ্রহণযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তাদের অভিযোগ, আদালতের চূড়ান্ত রায় বা ডিক্রি হওয়ার আগেই বাদীপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়েছে।

 

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে রবিবার সকালে তাদের বাড়িতে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

 

এ ব্যাপারে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews