শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

ট্রাকের চাপায় টঙ্গীবাড়ীতে কিশোর নিহত, চালক আটক

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

ট্রাকের চাপায় টঙ্গীবাড়ীতে কিশোর নিহত, চালক আটক

আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকায় ট্রাকের চাপায় সিয়াম হাওলাদার (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালককে আটক করেছে স্থানীয় জনতা।

রোববার (৩১ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে বলই-আড়িয়ল পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম হাওলাদার তার বাড়ির পাশের সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় আড়িয়ল এলাকা থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা আলুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তার কোমর থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সিয়াম হাওলাদার বলই গ্রামের মৃত অলি হাওলাদারের ছেলে। তার মায়ের নাম রৌশনারা বেগম।

ঘাতক ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৫৬৭৭। ট্রাকটির চালক মো. রমজান (২৯), টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের কদ্দুস বেপারীর ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ধর্মপুর এলাকায় বসবাস করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews