মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে এসিল্যান্ড না থাকায় স্থবির ভূমিসেবা কার্যক্রম, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার টঙ্গিবাড়ীর রাজনীতিতে ভিপি আনিসের উত্থান, নেতৃত্বে তৃণমূলের আস্থা সরকারি নিবন্ধন পেল বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু পাঁচ বছর পর তালা খোলার অপেক্ষায় কমিউনিটি ক্লিনিক টঙ্গিবাড়ীতে ১৬ লাখ টাকা ব্যয়ে রাস্তা আরসিসি করণের কাজের উদ্বোধন টঙ্গিবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গজারিয়ায় তরুণী ধর্ষণ ও হত্যা: ভুক্তভোগী পরিবারের পাশে এমপি কামরুজ্জামান রতন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

 

​নিজস্ব প্রতিবেদক, গজারিয়া: ​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঞ্চল্যকর তরুণী হালিমা আক্তার (১৯)কে গণধর্ষণের পর হত্যার ঘটনায় শোকাভিভূত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

 

সোমবার (১ জুন) বিকেলে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় নিহত হালিমার পৈত্রিক নিবাসে গিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারটির প্রতি সমবেদনা জানান।

 

​পরিদর্শনকালে সংসদ সদস্য কামরুজ্জামান রতন শোকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। ভুক্তভোগী পরিবারটির আর্থিক সংকট ও ধর্মীয় আচার পালনে সহায়তার অংশ হিসেবে কামরুজ্জামান রতন নিহত হালিমার বাবার হাতে মিলাদ ও দোয়া মাহফিলের জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান তুলে দেন।

 

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘অপরাধীরা ইতোমধ্যে পুলিশের কাছে দায় স্বীকার করেছে। আমি বিশ্বাস করি রাষ্ট্রের প্রচলিত আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। এই নৃশংস ঘটনায় জড়িতরা যাতে সর্বোচ্চ শাস্তি পায় সে বিষয়ে আমরা সর্বদা সজাগ থাকব।’

 

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ডা. হামিদা মোস্তফা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহাবুল আলম খান, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, বিএনপি নেতা মমিন মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews