শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে পুকুর সেচের কারণে রাস্তা ও ফসলি জমিতে ভাঙন, যাতায়াতে ভোগান্তি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে পুকুর সেচের কারণে রাস্তা ও ফসলি জমিতে ভাঙন, যাতায়াতে ভোগান্তি

আপন সরদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের দক্ষিণ নয়না শেখ বাড়ি এলাকায় একটি পুকুর সেচ দেওয়ার কারণে চলাচলের রাস্তা ও ফসলি জমিতে ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি পুকুরের পশ্চিম পাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগে রয়েছেন কৃষকরাও।

মঙ্গলবার (২ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরের পাশের রাস্তাটির একটি অংশ ভেঙে সরু হয়ে গেছে। ফলে পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া পুকুরের পশ্চিম পাশের একটি পাটক্ষেতের কিছু অংশ ভেঙে পুকুরে বিলীন হয়ে যাচ্ছে।

স্থানীয় এলাকাবাসী জানান, গ্রামের প্রায় ৫০০ থেকে ৭০০ মানুষ প্রতিদিন এই রাস্তাটি ব্যবহার করেন। তারা অভিযোগ করেন, নজু শেখদের কাছ থেকে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছেন মোতালেব খান। লিজ নেওয়ার সময় তাকে পুকুরের পানি সেচ দিয়ে নিষ্কাশন না করার কথা বলা হয়েছিল। পরিবর্তে জাল ফেলে মাছ ধরার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি সেই শর্ত না মেনে সেচ মেশিনের মাধ্যমে পুকুরের পানি বের করে দেন।

এলাকাবাসীর দাবি, পানি দ্রুত নিষ্কাশনের ফলে পুকুরের পানির স্তর কমে যায় এবং চারপাশের মাটি দুর্বল হয়ে ভাঙন শুরু হয়। এরই ধারাবাহিকতায় পাশের রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষিজমিও ভেঙে পড়তে থাকে।

স্থানীয়রা আরও জানান, বিষয়টি নিয়ে মোতালেব খানকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত রাস্তা সংস্কার ও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews