শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ী থানার নবাগত ওসি শামীম আহমেদকে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী থানার নবাগত ওসি শামীম আহমেদকে ফুলেল শুভেচ্ছা

আপন সরদার, টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শামীম আহমেদ। এ উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গীবাড়ী থানার সাবেক ওসি মনিরুল হক ডাবলু।

মঙ্গলবার (২ জুন) টঙ্গীবাড়ী থানায় অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে সাবেক ওসি মনিরুল হক ডাবলু নবাগত ওসি শামীম আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সফল কর্মজীবন ও দায়িত্ব পালনের জন্য শুভকামনা করেন।

এ সময় উভয়ের মধ্যে থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনে পুলিশের ভূমিকা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

সাবেক ওসি মনিরুল হক ডাবলু বলেন, “টঙ্গীবাড়ী একটি গুরুত্বপূর্ণ উপজেলা। আমি বিশ্বাস করি, নবাগত ওসি শামীম আহমেদ তার দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

নবাগত ওসি শামীম আহমেদ ফুলেল শুভেচ্ছার জন্য সাবেক ওসি মনিরুল হক ডাবলুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জনগণের পুলিশ হিসেবে সবার সঙ্গে সমন্বয় করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ টঙ্গীবাড়ী গড়ে তুলতে কাজ করব। এ জন্য টঙ্গীবাড়ীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।”

এ সময় থানার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews