শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

খিলপাড়া-নাটেশ্বর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

খিলপাড়া-নাটেশ্বর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি :

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া থেকে নাটেশ্বর পর্যন্ত একটি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (৩ জুন) বিকালে খিলপাড়া এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, খিলপাড়া থেকে নাটেশ্বর পর্যন্ত সরাসরি সড়ক না থাকায় এলাকাবাসীকে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বক্তারা আরও বলেন, একটি সড়ক নির্মিত হলে সোনারং খিলপাড়া নাটেশ্বর এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, সময় ও অর্থ সাশ্রয় হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে খিলপাড়া-নাটেশ্বর সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধন শেষে এলাকাবাসী তাদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews