শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

পুলিশ পরিদর্শকগণের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

পুলিশ পরিদর্শকগণের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বদলীজনিত বিদায় উপলক্ষে দুই পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৩ জুন ২০২৬) মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে টংগীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল হক ডাবলু এবং শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক (টিআই) এস এম জিয়াউল হায়দার-এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম। এ সময় তিনি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিনসহ মুন্সীগঞ্জ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে বক্তারা তাদের নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews