মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে এসিল্যান্ড না থাকায় স্থবির ভূমিসেবা কার্যক্রম, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার টঙ্গিবাড়ীর রাজনীতিতে ভিপি আনিসের উত্থান, নেতৃত্বে তৃণমূলের আস্থা সরকারি নিবন্ধন পেল বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু পাঁচ বছর পর তালা খোলার অপেক্ষায় কমিউনিটি ক্লিনিক টঙ্গিবাড়ীতে ১৬ লাখ টাকা ব্যয়ে রাস্তা আরসিসি করণের কাজের উদ্বোধন টঙ্গিবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জে ঈদ-পরবর্তী পুনর্মিলনী, ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

 

জেলা প্রশাসন মুন্সীগঞ্জের আয়োজনে বুধবার (৩ জুন) মুন্সীগঞ্জ ইনডোর স্টেডিয়ামে ঈদ-পরবর্তী পুনর্মিলনী, ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

 

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিরা, ক্রীড়া সংগঠক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ জেলার নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক ও সন্ত্রাস ব্যক্তিজীবনকে বিপর্যস্ত করার পাশাপাশি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এসব অপকর্ম থেকে যুবসমাজকে দূরে রাখতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

 

বক্তারা আরও বলেন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

 

আলোচনা সভার পাশাপাশি ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews