শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সম্ভুহালদারকান্দি এলাকায় পদ্মা নদীর শাখা নদীর বাম তীরে চলমান নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

বুধবার (৩ জুন) পরিদর্শনকালে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল, মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

এসময় তারা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয়রা নদীভাঙনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও আতঙ্কের বিষয়গুলো তুলে ধরেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং আপদকালীন কাজ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে কারিগরি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নদীভাঙন রোধ এবং তাদের জানমাল রক্ষায় সরকারের সহযোগিতা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews