শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

লৌহজংয়ে সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান: ৬ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

লৌহজংয়ে সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান: ৬ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মান্দ্রা মৌজায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত প্রায় ৮০ সদস্যের একটি দল অংশগ্রহণ করে।

অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জের উপপরিচালক মোঃ লুৎফর রহমান, লৌহজং উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, র‍্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের মেজর ইয়াসির তাজবী পান্থ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর চার্লস।

অভিযান চলাকালে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয় এবং আরও ১ জনকে পলাতক হিসেবে শনাক্ত করা হয়। আটককৃতদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা, ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট অপরাধের বিষয়ে ২টি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের যৌথ উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

স্থানীয়দের মতে, লৌহজংয়ের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews