শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

সিরাজদিখানে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

সিরাজদিখানে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান-এর সার্বিক তত্ত্বাবধানে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ৩ জুন ২০২৬ রাত ১১টা ৫ মিনিটে সিরাজদিখান থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ইছাপুরা এলাকার আনহা ফিজিও থেরাপি সেন্টারের সামনে পাকা রাস্তা থেকে মোঃ সোহেল (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সোহেল টেংগুরিয়া এলাকার মৃত/সামাদ বেপারীর ছেলে। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews